
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকায় র্যাব-৬ এর এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
গত শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন রবিবার রাতে ঝিনাইদহ সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিকে ধাওয়া করে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.