• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার বন্দীদের নতুন ঠিকানায় স্থানান্তর শুরু

স্টাফ রিপোর্টারঃ মোঃ রিপন হোসেন / ১৪১ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

খুলনায় নতুন নির্মিত আধুনিক কেন্দ্রীয় কারাগারে আজ শনিবার থেকে বন্দী স্থানান্তরের কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে ১০০ জন বন্দীকে নতুন কারাগারে নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
খুলনা কারাগারের জেলার মুনির হোসেন জানান, নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে পুরনো কারাগারে ১ হাজার ৪০০ জনের বেশি বন্দী রয়েছেন, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।
নতুন কারাগারে স্থানান্তরের পর মেট্রোপলিটন এলাকার বন্দীরা পুরনো কারাগারে এবং জেলা এলাকার বন্দীরা নতুন কারাগারে থাকবেন।
রূপসা বাইপাস সড়কের জয়বাংলা মোড় সংলগ্ন প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত এই নতুন কেন্দ্রীয় কারাগারটি সর্বোচ্চ ৪ হাজার বন্দী ধারণ করতে সক্ষম। প্রথম পর্যায়ে প্রায় ২ হাজার বন্দীকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছিল ১৪৪ কোটি টাকা, তবে পরবর্তীতে প্রকল্পের সময়সীমা ও কাঠামোগত পরিবর্তনের কারণে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৮৮ কোটি টাকায়।
২০১৬ সালের জুনে নির্মাণকাজ শুরু হলেও করোনা মহামারিসহ বিভিন্ন জটিলতায় একাধিকবার সময়সীমা বাড়ানো হয়।
নতুন কারাগারে পুরুষ, নারী, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক, ৫০ শয্যার হাসপাতাল, বন্দীর সন্তানদের জন্য স্কুল ও ডে কেয়ার সেন্টার, মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন ও সাংস্কৃতিক সুবিধা থাকছে।
সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার রশিদুল ইসলাম জানান, কারাগারের মোট ৫২টি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, যদিও কিছু আনুষঙ্গিক কাজ এখনো চলছে।
কারা কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আধুনিক এই কেন্দ্রীয় কারাগার খুলনায় বন্দী ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করবে, যেখানে নিরাপত্তার পাশাপাশি বন্দীদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/