• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে Today’s English Version School এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো Today’s English Version School এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান। এদিন এক উৎসবমুখর পরিবেশে ১৫৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

বর্তমান সময়ে অভিভাবকদের অন্যতম লক্ষ্য সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা। এই চাহিদা পূরণে ঝিনাইদহে গড়ে উঠেছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Today’s English Version School, যেখানে প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। কবি সুকান্ত সড়ক ঝিনাইদহ প্রেসক্লাবের পশ্চিমে অবস্থিত এ প্রতিষ্ঠান ইতোমধ্যে মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাইফুর রহমান। সিনিয়র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সভাপতি মজ্জেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

আয়োজনে সভাপতিত্ব করেন Today’s English Version School এর প্রধান শিক্ষক কুদরতি খোদা নিউটন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এডিসি মো. সাইফুর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মানসম্মত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে দেশ ও জাতির সম্পদ হিসেবে।

অন্য অতিথিরাও শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের খুব বেশি প্রশংসা করেন এবং বিদ্যালয়টির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শতাধিক অতিথির উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ অর্জন তাদের পড়াশোনার প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/