আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো Today's English Version School এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান। এদিন এক উৎসবমুখর পরিবেশে ১৫৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।
বর্তমান সময়ে অভিভাবকদের অন্যতম লক্ষ্য সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা। এই চাহিদা পূরণে ঝিনাইদহে গড়ে উঠেছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Today's English Version School, যেখানে প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। কবি সুকান্ত সড়ক ঝিনাইদহ প্রেসক্লাবের পশ্চিমে অবস্থিত এ প্রতিষ্ঠান ইতোমধ্যে মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে অভিভাবকদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাইফুর রহমান। সিনিয়র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সভাপতি মজ্জেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
আয়োজনে সভাপতিত্ব করেন Today's English Version School এর প্রধান শিক্ষক কুদরতি খোদা নিউটন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি মো. সাইফুর রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মানসম্মত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে দেশ ও জাতির সম্পদ হিসেবে।
অন্য অতিথিরাও শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের খুব বেশি প্রশংসা করেন এবং বিদ্যালয়টির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শতাধিক অতিথির উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ অর্জন তাদের পড়াশোনার প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.