• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কাজীপুরে অনিয়মের দায়ে ৫৯ নং মহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচনায়

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ প্রতিনিধি / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের ৫৯ নং মহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের অনিয়মের ঘটনা ধরা পড়েছে।আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১:২০ মিনিটে সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি তালাবদ্ধ। অথচ তখনও সরকারি নিয়ম অনুযায়ী ক্লাস চলার সময় ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। শিক্ষকরা প্রায়ই নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন, এবং নিয়মিত শ্রেণি পাঠদান ব্যাহত হচ্ছে। অভিভাবকরা বলছেন, বারবার অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগেও এই বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং আজকের ঘটনাই প্রমাণ করে—পরিচালনায় চলছে গাফিলতি ও দায়িত্বহীনতা।

এ বিষয়ে কাজীপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন:

“ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।”

তার এই বক্তব্যে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও তারা বলছেন—কেবল তদন্ত নয়, দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় এক অভিভাবক জানান:
“আমরা বারবার বলছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বাচ্চারা প্রতিদিন এসে তালা দেখে ফিরে যায়। এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না?”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন—একটি বিদ্যালয়ের দায়িত্ব অবহেলা মানে একটি প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। তাই শুধু “বিভাগীয় মামলা” নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/