• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

পিরোজপুরে বিএনপির কাউন্সিলে হাতাহাতি, ব্যালট ছিনতাইয়ে ফলাফল স্থগিত

মোঃ শামীম হোসাইন / ১২৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে নির্বাচন ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সদর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শুরু হলে একপর্যায়ে কয়েকজন ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে। দ্রুত তা অডিটোরিয়ামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ব্যালট ছিনতাই হয়ে যায়। এতে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

এ বিষয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “ঘটনার বিষয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/