• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৪৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

দায়িত্ব গ্রহণের আগে নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজালসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়।

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, ঝিনাইদহের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও সমৃদ্ধ ঝিনাইদহ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/