• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা!

মোঃ আলামিন সরকার ,ষ্টাফ রিপোর্টার : / ৩১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃ আলামিন সরকার ,ষ্টাফ রিপোর্টার : উল্লাপাড়ায় জামায়াত নেতাদের বিরুদ্ধে ভিজিএফ কার্ড ছিনতাই ও প্যানেল চেয়ারম্যানকে হুমকির অভিযোগ উঠেছে।
​আজ রবিবার ১৫ই মার্চ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের কাছ থেকে জোরপূর্বক ভিজিএফ (BGF) কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী চেয়ারম্যানের দাবি, কার্ড ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি সহায়তার ভিজিএফ কার্ড বিতরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে প্যানেল চেয়ারম্যানের বিরোধ তৈরি হয়।
বিষয়টি নিয়ে ​প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন জামায়াতের নেতা কর্মী একপর্যায়ে অভিযুক্তরা তাকে হেনস্তা করে কার্ডগুলো ছিনিয়ে নেয় এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
উক্ত কার্ডগুলো জোর করে নিয়ে যাওয়ায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/