• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৪৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে রা‌শিকুল আনাম রাশু না‌মে যুবদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি যুবদ‌লের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত ছি‌লেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।
স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব্যবসা কর‌তেন। সোমবার সকা‌লে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে লক্ষ্য ক‌রে এলোপাতা‌ড়ি গুলি ছোড়ে। এক‌টি গু‌লি মাথায় বিদ্ধ হ‌লে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের চি‌কিৎসক আশরাফ রাশুর মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

উল্লেখ্য খুলনা মহানগরে একের পর এক হত্যা এই অঞ্চলের মানুষের ঘুম হারাম করে দিয়েছেন। সবার একটাই কথা আবার ও কি খুলনা তার পুরনো রূপে আবির্ভাব হবে? এর শেষ কোথায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/