• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

পিরোজপুরে রহস্যজনক হত্যাকাণ্ড, নিহত গৃহবধূ

মো শামীম হোসাইন / ২৪১ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে ছিলেন আসমা আক্তার। এ সময় তাঁর ছেলের বউ অজু করতে গেলে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আসমার মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে আরিফ বলেন, “মা নামাজ পড়ছিলেন। নামাজ শেষ কি না দেখতে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ দেখতে পাই। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।”

ভান্ডারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও নিহতের চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনা ঘটেছে একেবারেই হঠাৎ করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, হত্যার কারণ এখনো পরিষ্কার নয়। তবে নিহত আসমা আক্তার সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/