• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে চিকিৎসাপত্রে ডাক্তার লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ও জরিমানা

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ২১৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বিরলে মোঃ মনজুরুল ইসলাম মান্না নামে এক ভুয়া চিকিৎসক’কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‎শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা’র নেতৃত্বে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের কাঞ্চন বাজার (কাঞ্চন রেল স্টেশন) এলাকায় অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।

‎জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার পদবি ব্যবহারের দায়ে তাকে শাস্তিস্বরুপ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

‎বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনানুযায়ী এমবিবিএস অথবা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু মনজুরুল ইসলাম মান্না নামের এই ব্যক্তি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

‎তিনি আরো বলেন, ‘মনজুরুল ইসলাম মান্না নামের এই ব্যক্তি ডাক্তার পদবি ব্যবহার রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে বিনাশ্রম কারাদণ্ড’সহ জরিমানা করা হয়।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/