
দিনাজপুরের বিরলে মোঃ মনজুরুল ইসলাম মান্না নামে এক ভুয়া চিকিৎসক’কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা’র নেতৃত্বে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের কাঞ্চন বাজার (কাঞ্চন রেল স্টেশন) এলাকায় অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার পদবি ব্যবহারের দায়ে তাকে শাস্তিস্বরুপ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনানুযায়ী এমবিবিএস অথবা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু মনজুরুল ইসলাম মান্না নামের এই ব্যক্তি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
তিনি আরো বলেন, ‘মনজুরুল ইসলাম মান্না নামের এই ব্যক্তি ডাক্তার পদবি ব্যবহার রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে বিনাশ্রম কারাদণ্ড’সহ জরিমানা করা হয়।’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.