• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার

মোঃ মানিক হোসেন / ১৫৪ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

একাধিক মামলার আসামি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তিন বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান (৫২) ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। রোববার (২২ জুন) বিকাল ৫টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট এর আনুষ্ঠানিকতা করার সময় তার নামে কোন মামলা আছে কি না তা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাচাইকালে মারামারি করার একটি মামলা ধরা পড়ে।

আনিছুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকোরচালী গ্রামের আ: সাত্তার এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ-১৪৯৯০৫৬১।

বেনাপোল ইমিগ্রেশন এর উপ-পরিদর্শক জাকারিয়া বলেন, তিনি সহ তার ভাই ভাবি ও ভাতিজা ভারতে চিকিৎসা ভিসায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তার নামে দেখা যায় মামলা আছে যার মামলা নং -৭ তারিখ ২/১১/২৪, মামলা ধারা ১৪৩/১৪৮/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ও ১১৪। আসামি আনিছুর এর নামে আরো দুইটি মামলা আছে বলেও তিনি জানান। তবে তার সাথে থাকা অন্য তিনজনের নামে কোন মামলা নাই।

আসামি আনিছুর রহমান জানান, তার এলাকায় অনেক সুনাম আছে। আমি তিনবার তারাগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি সাধারন একজন আওয়ামীলীগের সদস্য। জনগন ভালবেসে আমাকে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

তার সাথে থাকা ভাতিজি আসিফ আরশি বলেন, তার চাচা একজন সৎ জনপ্রতিনিধি। তিনি অসুস্থ। তাকে আমরা চিকিৎসার জন্য ভারত নিয়ে যাচ্ছি। তার নামে যে মামলা আছে তা আমরা জানিও না। তিনি এলাকায় সকলের কাছে গ্রহন যোগ্য একজন জনপ্রতিনিধি। তিনি বার বার ওই উপজেলা থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, আসামি আনিছুর রহমান এর নামে মামলা রয়েছে। তার ডাটাবেজ যাচাই বাছাইয়ে ধরা পড়ে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন আসামিকে তার নিজ থানা তারাগঞ্জে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/