• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

খুলনায় ঈদে দানের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে সংঘর্ষ:

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২৭৩ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

আটরা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে মুসল্লিদের দান করা টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ঈদের দিন সকাল সাড়ে ৯ টার সময় সংঘর্ষ হয়। আটরা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে মশিয়ালী পূর্ব পাড়া মসজিদ কমিটির লোকজন। নামাজ শেষে আদায়কৃত দানের টাকা সম্পূর্ণ মসজিদ কমিটি নিয়ে যেতে চাইলে বাধা দেয় ঈদগা কমিটি। পূর্বে জনপ্রতিনিধিরা নির্ধারণ করে দিয়েছিল ঈদগায়ে আদায়কৃত টাকা অর্ধেক মসজিদ কমিটি নেবে এবং অর্ধেক ঈদগা কমিটি নেবে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মশিয়ালী পূর্বপাড়ার হুমায়রা, সাগর ওহিদুল ফারুক শওকত সহ ১০-১২ জন আটরা পশ্চিমপাড়ার ঈদগাহ কমিটির হাফেজ শেখকে মারধোর করে। ঘটনা শুনে খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হন এ খবর পেয়ে আটরা গিলাতলা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার মীমাংসার জন্য ঘটনাস্থলে যান। পরবর্তীতে শিরিনা আক্তার ও খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ ঘটনার মীমাংসা করে দেয়। পরবর্তীতে মশিয়ালী পূর্বপাড়ার লোকজন হুমায়রা এর নেতৃত্বে শিরিনা মেম্বার ও তার ছেলেকে দেশীয় অস্ত্রশস্ত্র আক্রমণ করে গুরুতর আহত করে। শিরিনা আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসলেও তার ছেলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য শিরিনা আক্তার বলেন হুমায়রা জামাতের ইন্দনে এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাউন্সিলরদের নিয়ে এ আক্রমণ করেন। খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন এ ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করে।

এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কারণ মশিয়ালী ঐ গ্ৰামটা সব সময় স্পর্শকাতর।গত কয়েক বছর আগে ও মাদ্রাসা নিয়ে কোন্দলে দুই গ্ৰুপপের চার জন নিহত ও অনেকেই আহত হয়।বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হয়। আশেপাশের গ্ৰামের মানুষের দাবী প্রসাশনের নিকট, আবার ও যেন ঐ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। ঐ এলাকার সকলের মনে এক ধরনের ভয় কাজ করছে।ঐ এলাকার বার বার নির্বাচিত মহিলা মেম্বার (সাবেক) শিরিনা আক্তার বলেন,আমি এখানে আর থাকবোনা।আমি অনেক দুরে চলে যাব।সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/