• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল: ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বহিষ্কার

মো. শামীম হোসাইন : / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো. শামীম হোসাইন : পিরোজপুরের নাজিরপুরে প্রকাশ্যে স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আরিফুল ইসলাম মুন্না নামে এক ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। রোববার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আরিফুল ইসলাম মুন্না উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলমের ছেলে এবং মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরিফুল ইসলাম মুন্নাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, আরিফুল ইসলামের হাতে তাঁর স্ত্রী মারিয়া ইসলাম মায়া লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আরিফুল ইসলাম তাঁর স্ত্রীকে মারধর করছেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, “তোকে আমি ডিভোর্স দিয়েছি। আমাকে কেন জ্বালাতন করো।”
মারিয়া ইসলাম মায়া জানান, ভালোবেসে প্রায় আড়াই বছর আগে পরিবারের অমতে তাঁদের বিয়ে হয়। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আরিফুল বিয়ের বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে তিনি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন মারিয়া। গত ১৪ ফেব্রুয়ারি মাটিভাঙ্গা কলেজের পাশে একটি বাড়িতে পরকীয়ার অভিযোগে আরিফুলকে হাতেনাতে ধরেন তিনি। এরপর প্রকাশ্যে তাঁকে মারধর ও ডিভোর্সের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন মারিয়া।
তবে অভিযোগ অস্বীকার করে আরিফুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। দূর থেকে কেউ ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/