• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩

মো.মিলটন শেখ, নড়াইল প্রতিনিধি: / ২০৫ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তাজিম শনিবার সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসে নাই পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

রবিবার ভোরে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিনপাড়ের ঢাল থেকে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী মহিলা। তিনি সাথে সাথে বিষয়টি পরিবারকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সাথে জড়িত সন্ধেহে লোহাগড়া থানা পুলিশ চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখ (১৮) কে আটক করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/