• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এতিম শিশুরা পেলেন ঈদ উপহার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক ঠাকুরগাঁও শাখা।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় দারুল উলুম ফয়জে আম কওমী মাদ্রাসায় আই এফ আই সি ব্যাংকের আয়োজনে ৫০ জন মাদ্রাসার এতিম ও দুস্থ ছাত্রদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আই এফ আইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও মাদ্রাসার সভাপতি মোদাচ্ছের হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রতিষ্ঠানটি সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলীসহ অন্যান্যরা।

ব্যাংকের ম্যানেজার জানান দেশ ব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

সেখানে মাদ্রাসার শিশুরা বলেন এবার তারা প্রথমবারের মতো এরকম একটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদ উপহার পেলেন যেটা তারা সব সময় মনে রাখবেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা শিশুদের হাতে উপহার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/