• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি,,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কলারোয়া উপজেলা শাখা দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও ৫ অক্টোবরের সভাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কল্যাণ ফ্রন্টের নেতারা কলারোয়া, উপজেলায় ০৬ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এর নির্দেশনায় দেশের বিভাগ, জেলা ও উপজেলার পর্যায়ের নেতৃবৃন্দকে। নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা ও প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখা শুরু থেকেই কলারোয়া উপজেলার, প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রেখে আসছে বলেও জানান।।

উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জের পরামর্শক্রমে দুর্গাপূজা উপলক্ষে একটি সমন্বিত হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করাও হয়। উপজেলার মোট ৪৬টি পূজামণ্ডপের মধ্যে ৪২টির দায়িত্বশীল প্রতিনিধিকে ওই গ্রুপে যুক্ত করা হয়েছে বলেও জানান । বাকি চারটি মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা না থাকায় তাঁদের সঙ্গে সরাসরি ফোনকলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে বলেও সংগঠনের নেতৃবৃন্দ জানান।।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম গ্রুপটিতে যুক্ত রয়েছেন। উপজেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত প্রয়োজনীয় নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রুপ এবং সরাসরি ফোনকলের মাধ্যমে উপজেলার ৪৬টি পূজামণ্ডপে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছে কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।।

গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সাক্ষাৎ করে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় পূজার প্রস্তুতির ব্যস্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি পূজামণ্ডপ থেকে একজন করে দায়িত্বশীল প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আনুমানিক ৫০ জনের উপস্থিতিতে সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

এরপর উপজেলার ৪৬টি পূজামণ্ডপকে ডিজিটাল মাধ্যমে সভার বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার পক্ষ থেকে সরাসরি ফোনকলের মাধ্যমেও প্রশাসনের সভায় উপস্থিত থাকার বিষয়টি জানানো হয়।

তবে ৫ অক্টোবরের নির্ধারিত সভাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন সূত্রে সংগঠনটির কাছে অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাম বা ব্যানার ব্যবহার করে প্রশাসনের আহ্বানকৃত সভায় পূজামণ্ডপের প্রতিনিধিদের অংশগ্রহণ নিরুৎসাহিত বা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলেও জানান।।

স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিলেন এমন কয়েকজন ব্যক্তির ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন সংগঠনটির পক্ষ থেকে।।

তবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা শাখা স্পষ্ট করেছে যে, তারা অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করতে চায় না। বরং বিষয়গুলো প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও যাচাইয়ের দাবি জানান । অভিযোগের সত্যতা পাওয়া গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সংগঠনটির।।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কার কথা উল্লেখ করে ২ অক্টোবর ২০২৬ তারিখেই কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু কাছে লিখিতভাবে অবহিত করা হয়।

পরবর্তীতে ৫ অক্টোবরের নির্ধারিত সভাটি অনুষ্ঠিত না হয়ে ৭ অক্টোবর ২০২৬ তারিখে পুনর্নির্ধারিত হয়। এ অবস্থায় পূর্বে উত্থাপিত অভিযোগ ও উদ্বেগগুলো প্রশাসনের মাধ্যমে গুরুত্বের সঙ্গে যাচাই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি নেতৃবৃন্দ ।

এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার বর্তমান আনুষ্ঠানিক কমিটির বিষয়ে কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পত্র বা বিবৃতি পৌঁছেনি বলে জানান। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে কলারোয়ায় অনুষ্ঠিত সম্মেলন ও কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তারের যে অভিযোগ উঠেছে, সেটিও প্রশাসনের নিরপেক্ষ পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য উপস্থাপন করেছে সংগঠনটি।

একই সঙ্গে কল্যাণ ফ্রন্ট স্পষ্ট করেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিংবা সনাতনী সম্প্রদায়ের অন্য কোনো ধর্মীয় বা সামাজিক সংগঠনকে তারা প্রতিপক্ষ মনে করে না। সকল সংগঠনকে ব্যক্তিগত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কলারোয়া উপজেলার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল ব্যক্তিদের সার্বক্ষণিক সতর্ক থাকার পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।

কোনো গুজব, উসকানি, রাজনৈতিক প্ররোচনা বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে যেকোনো সমস্যা বা নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিলে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির ভাষ্য, “শারদীয় দুর্গাপূজা আমাদের ধর্মীয় উৎসব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থে এই উৎসবকে বিভাজন বা বিশৃঙ্খলার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হোক, আমরা তা চাই না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট সকল সংগঠনের পারস্পরিক সহযোগিতায় কলারোয়া উপজেলার ৪৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/