• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হামলার মামলায় কুড়িগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক-৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২০৩ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ‌ পাঁচ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, নিজ নিজ বাড়িতে পৃথক অভিযানে চিলমারী উপজেলায় চার আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ।  শ্রমিকলীগ নেতা  আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল দিনভর অভিযান চালায়।  আটককৃতরা হ‌লো- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য হাফিজুর রহমান।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/