কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, নিজ নিজ বাড়িতে পৃথক অভিযানে চিলমারী উপজেলায় চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল দিনভর অভিযান চালায়। আটককৃতরা হলো- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.