• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‍্যালি

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৯১ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

 

 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‌্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

 

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আমির ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা পরিহার করতে হবে।

 

তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা। রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

 

র‌্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

 

এ ধরনের আয়োজনের মাধ্যমে রমজানের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার পাশাপাশি সমাজে ইসলামী মূল্যবোধ চর্চার পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/