• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকতাদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

বিগত হাসিনা সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদসহ দুর্নীতিগ্রস্ত পুলিশের বিভিন্ন কর্মকতাদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর পৌর এলাকার টাউনক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার গণহত্যার সহযোগী, পলাতক সাবেক আইজিপি বেনজীরের নিকটতম আত্মীয় ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন গুম, খুন, অত্যাচার, ভোট চুরি, ক্ষমতার অপব্যাবহার ও দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
মারুফ হোসেনের পরিবারের সদস্যরা ভূমি দখল, জনমানবের ক্ষতিসাধন করে সরকারি সম্পত্তিতে একাধিক ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া, সদর থানার সাবেক ওসি আবিরের মাধ্যমে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন এবং হয়রানী করেছেন। ক্ষমতার দাপট খাটিয়ে বিভিন্ন পদে নিয়োগ, বদলির জন্য ঘুষ বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে তারাও বহু মানুষের কাজ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভূক্তভোগী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/