• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফুলগাজী মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার , স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

ফেনী জেলার ফুলগাজী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফুলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিটি ইভেন্টে তিনজন করে বিজয়ী করা হয়। বিজয়ীদের মাঝে একটি করে সদনপত্র ও পুরস্কার প্রদান করা হয় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া।

 

উক্ত অনুষ্ঠানে কালব সভাপতি গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পশ্চিম ঘনিয়া মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক পশ্চিম বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মুছা মজুমদার, জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আফসার উদ্দিন, দরবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যমল প্রসাদ সেন, ফুলগাজী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সাইদুজ্জামান, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/