• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১৯৪ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে অবস্থিত ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্প চলে বিরল পৌর-শহরের প্রাণকেন্দ্র বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সম্পূর্ণ বিনা ভিজিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় চারশত’জন রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে আগত রোগীরা ডাক্তারের সুপরামর্শ এবং ব্যবহারে সন্তুষ্ট প্রকাশ করেন। একইসাথে এরকম ক্যাম্প আরো যাতে হয় সে বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার মোঃ ফাহিম উল হাসান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রিয়াসাদ মাহবুব, মেডিসিন ও ডায়াবেটিস রোগের ডাক্তার মোঃ মাহাবুব মোর্শেদ, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার আইনুন আক্তার লুনা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/