• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই

শাহাদাত কামাল শাকিল / ২০২ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ¦ মো. আব্দুল হক (৮৫) গত বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাত ৩.৩০ ঘটিকার সময় শাকতলা তাঁর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে শুক্রবার তাঁর বাসভবনে ছুটে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এসময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

 

মরহুমের নামাজে জানাযা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫.০০ ঘটিকার সময় নগরীর দক্ষিণ আশ্রাফপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, বিজয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম জিলানী, মহানগর কৃষকদলের আহবায়ক কাজী মো. শাহীনুর হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ, সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মো. মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুর রহমান, শাকতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রব ও বর্তমান প্রধান শিক্ষক নুরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/