• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, দায় স্বীকারে বার্তা চরমপন্থী সংগঠনের

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৮১ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠে দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী এবং তার শ্যালক লিটন হোসেন রয়েছেন। নিহত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু গণমাধ্যমকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় হত্যার দায় স্বীকার করেন।

 

প্রেরিত বার্তায় তিনি দাবি করেন, নিহতরা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তারা হত্যা, গুম, দখল, ডাকাতি ও ধর্ষণের মতো বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, দলের অন্য সদস্যদের সাবধান হতে, না হলে একই পরিণতি বরণ করতে হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, রামচন্দ্রপুর মাঠের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পাশেই একটি মোটরসাইকেল পড়ে ছিল, যার নম্বর চুয়াডাঙ্গা ল ১২-০১২৩।

 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের বেলা একাধিক গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/