• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কোটি টাকার উদ্ধার হওয়া ভারতীয় রুপার গয়না আটক ২ 

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ২০৩ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

 

 

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি

এর দায়িত্বপূর্ণ এলাকা হতে এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার উদ্ধার করেছে বিজিবি। এতে ২ জন পাচারকারী আটক হয়েছেন।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) নাভারন মোড় থেকে এসব রুপার অলংকার উদ্ধার করা হয়।

 

আটকরা হলেন, যশোরের শার্শা থানার বাগছড়ার বাগড়ি গ্রামের মো. জাহাঙ্গীর কবির লিটন (৪৮) এবং মো. মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে।

 

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন এর একটি বাস তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া প্যাকেট হতে সর্বমোট এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার করে তারা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা রুপার এই অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন।

 

আটক আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/