• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী কোলা বিশ্বাস নার্সারি

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৩৭৮ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা এবতেদায়ী মাদ্রাসা মাঠে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ঘোষণা করা হয়েছে কোলা বিশ্বাস নার্সারি দলকে। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন, শালিয়া বটমূল স্পোর্টিং ক্লাব।

 

এটি একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট ছিল, যেখানে ৮টি দল অংশগ্রহণ করেছিল। প্রতিটি দলকে ৭ ওভারে সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং প্রতিদলে ৮ জন খেলোয়াড় ছিলেন। টুর্নামেন্টটির শুরু হয় শনিবার সকাল ১০টা থেকে। কোলা গ্রামের যুব সমাজের ক্রীড়া প্রেমিকরা খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেন।

 

এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাশেদ সর্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাসানুর রহমান ও মোঃ জাহিদুল মোল্লা। খেলাটির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সেনা সদস্য মোঃ আঃ রশিদ মিয়াজি।

 

এই টুর্নামেন্টটি এলাকার খেলাধুলার প্রতি ভালোবাসা এবং যুব সমাজের মধ্যে সুসম্পর্ক গড়ার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/