• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৪০ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল্লাহ মোল্লা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার টগড়া এলাকায় ইন্দুরকানী ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিফাত নামের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আহত হয়। আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাবিবুল্লাহ মোল্লা ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকার বারেক গাজীর ছেলে। সে ইন্দুরকানী মেহেরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহত হাবিবুল্লাহর খালু জাহাঙ্গীর আলম বলেন, হাবিবুল্লাহ শেখার জন্য ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পাড়েরহাট ওয়াপদা রোড থেকে ইন্দুরকানী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় পেছনে তার সহপাঠী বসা ছিল। ইন্দুরকানী ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক মো. আসিফ বলেন, গতকাল সন্ধ্যায় জেলা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/