• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের মিলন-মেলা অনুষ্ঠিত

বিরল(দিনাজপুর)প্রতিনিধি / ১৭১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর বার্ষিক মিলন মেলা ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার দিনাজপুরের জাতীয় উদ্যান (রামসাগর) এ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি.এফ.ইউ.জে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ,তিনি বলেন,আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। মালিকপক্ষের পত্রিকাগুলোর যারা সম্পাদক ছিলেন, তারা সরে গেছেন, তবে তাদের অনুসারীরা এখনো সক্রিয়। মাঝে মাঝে মনে হয়, যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে।

 

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার পুনরুদ্ধার হয়েছে, তা কখনোই ফ্যাসিবাদের পুনরাগমন হতে দেবে না। আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হবে।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর মিলন-মেলা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের এর সভাপতি জি.এম.হিরু এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান। দিনাজপুরের ১৩-টি উপজেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ এই বনভোজনে অংশগ্রহণ করেন।

 

আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন শুধু সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বাড়ায় না, বরং কাজের নতুন উদ্যমও যোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/