• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে সায়হাম গ্রুপের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

 

হবিগঞ্জের মাধবপুরে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনে মেধাবৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে এই মেধাবৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৭৭ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম ফয়সল মেধাবৃত্তি ও সংবর্ধনা কমিটির সভাপতি এস এম শাহজাহান। এতে প্রধান বক্তা ছিলেন এস. এম. ফয়সল মেধাবৃত্তির প্রধান পৃষ্টপোষক সৈয়দ মো. ফয়সল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আল আমিন, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ ও সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমকালের উপ-সম্পাদক মাহবুব আজীজ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, শিক্ষক সৈয়দ আছাদুজ্জামান, অধ্যক্ষ আমির হোসেন, অধ্যক্ষ জাহির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক সৈয়দ মো. ফয়সল বলেন, ‘আমরা মেধার লালন করতে চাই। মেধাবীরা দেশের সম্পদ। তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমরা এ সুযোগ সৃষ্টি করে দিতে চাই। তিনি বলেন, ‘আমরা সায়হাম গ্রুপের পক্ষ থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সামাজিক কাজ করে মানুষের কল্যাণ করে যেতে চাই।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, ‘মাধবপুরের মাটির সঙ্গে আমাদের ৮০ বছরের সম্পর্ক। এখানকার ছেলে-মেয়ে যাতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পায় তার জন্য আমরা তাদের পাশে থাকব সব সময়। তবে সবার আগে শিক্ষার্থীদেরকে দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে। সুন্দর আলোকিত মানুষ হতে হবে।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমাদেরকে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালকে চেতনায় জাগ্রত রাখতে হবে। সায়হাম গ্রুপ মাধবপুরে যে আলোকবর্তিকা সৃষ্টি করেছে সে আলো আজীবন জ্বলজ্বল করে জলবে।’ তিনি বলেন, ‘সায়হাম গ্রুপের কর্ণধার যারা আছেন তারা বিদেশে টাকা পাচার করেনি, বরং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/