• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীপুরসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে সাংবাদিকদ বিভিন্ন সংগঠনের মানববন্ধন 

নাজিম উদ্দিন রানা / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

 

সাংবাদিকদের মানববন্ধনে বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

 

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ, হ, ম মোশতাকুর রহমান,সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন ,সাধারন সম্পাদক,আব্বাস হোসেন লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির প্রমুখ ।

 

বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলির ঘটনা ঘটছে। ৩রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। এক পর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে বক্তব্যে বলেন সাংবাদিক নেতারা ।

 

উল্লেখ্য,সোমবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিকরা।

 

এসময় দত্তপাড়া কলেজ থেকে সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় ৮/১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে,সাংবাদিক রফিকুল ইসলামসহ ৪ সাংবাদিকের ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/