• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে ২ ওসিসহ ১৫ পুলিশ সদস্যর বিরুদ্ধে থানায় মামলা

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ   / ১৮৭ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

 

 

সিরাজগঞ্জে ট্রাকচালক রোকন মোল্লাকে নির্যাতন ও গুলিতে পঙ্গুর অভিযোগে ২

ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে ১৫ পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে।

পাবনার নেছরাপাড়া গ্রামের ওই ট্রাকচালক নিজে বাদী হয়ে মঙ্গলবার সলঙ্গা থানা আমলি

আদালতে এ মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত এ মামলা নিয়মিত মামলা হিসেবে রজু

করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ মে গভীর রাতে বগুড়া থেকে

পাবনা যাচ্ছিল ওই ট্রাক চালক। এ সময় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে

পুলিশের পিকআপের সঙ্গে ট্রাক চালকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল

থানার তৎকালিন ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম ট্রাক চালকের দিকে রিভলভার তাক

করেন। এ কারণে ট্রাকচালক ভয়ে গাড়ি ঘুড়িয়ে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত গেলে

পুলিশের গাড়িও পিছু ধাওয়া করে। এ সংবাদে সলঙ্গা থানার তৎকালিন ওসি এনামুল হকসহ

পুলিশ ওই ট্রাক ধরতে পিছু নেয় । একপর্যায়ে সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের

হরিণচড়ায় ট্রাকচালক রোকন মোল্লাকে আটক করে মারধর করা হয় এবং বিবস্ত্র অবস্থায়

তাকে রাস্তার পাশে পুকুরে নামিয়ে নির্যাতন করা হয়। পরে ওসি আসিফ তার ডান পায়ে

গুলি করে সলঙ্গা থানায় নিয়ে যায় এবং তার বিরুদ্ধে ৩টি মামলা করে তাকে গ্রেফতার

দেখিয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে

অবস্থার অবনতি হলে ঢাকা অর্থপেডিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায়

তার ডান পা কেটে ফেলা হয়। এদিকে মামলার বাদী সাংবাদিকদের বলেণ, দীর্ঘদিন ওই

ওসির মিথ্যা মামলায় কারাগারে থাকায় এ মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। জামিনে

মুক্তি পেয়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মামলা দাখিলকারী

আইনজীবী গোলাম হাদী কিরন ইসলাম জানান, বাদী পক্ষের মেডিকেল রিপোর্ট পাওয়া

গেছে। বিজ্ঞ আদালত এ মামলা জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে রুজু করার নির্দেশ

দেন । এদিকে মামলার অভিযুক্ত উল্লাপাড়া মডেল থানার ওই তৎকালিন ওসি বলেন, এ মামলা

ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন এবং ওই ট্রাক চালকের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বিভিন্ন

মামলা রয়েছে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/