• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ 

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

 

 

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুরের বিরল বিজিবি ৪২ ব্যাটালিয়ন বিরল আইসিপিতে সকাল সাড়ে ১১টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বিএসএফ প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ হতে তাদের অভ্যর্থনা জানানো হয়। এছাড়া বিজিবি’র একটি চৌকস দল ভারতের কিষাণগঞ্জ বিএসএফ সেক্টর সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।

 

বিজিবি’র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি ও বিএসএফের ১৪ জনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল। এ সময় ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পিএসসি, জি, অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়কবৃন্দসহ অন্যান্য স্টাফ অফিসার উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

 

অপরদিকে বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের পক্ষে ৫ জন ব্যাটালিয়ন কমাড্যান্টসহ অন্যান্য অফিসার ও প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হলেও প্রাসঙ্গিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশবাদ ব্যক্ত করেন।

 

সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য উভয় পক্ষের অঙ্গীকারের মাধ্যমে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/