• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভান্ডারিয়ায় চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ১ জন নিহত

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

পিরোজপুরেরর ভান্ডারিয়ায় চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৩টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত দৌলাত শাহের ছেলে।

রবিবার নিহতের লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ভান্ডারিয়া থানা পুলিশ।

নিহতের স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, শনিবার রাত ১১টায় সেলিমকে কিছুলোক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। সকালে শুনতে পাই, গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে সেলিমকে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত আড়াইটায় পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বাড়িতে সিদ কেটে দুই চোর ঢুকে। চোরের দল নগদ ৩০ হাজার টাকা, দুটি সোনার চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় শহিদুলের ছেলে মোহাম্মদ আলী মান্না বুঝতে পেরে, তাদের ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় চোরের দল। পরে স্থানীয়রা টের পেয়ে একে অন্যজনকে খবর দেন। পরে গ্রামের লোকজন এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে। এ সময় সেলিম স্থানীয়দের হাতে আটক হন এবং সঙ্গে থাকা অন্য চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসি সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনি দিলে রাত তিনটার দিকে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভান্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/