• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ দুর্নীতি

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

 

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে।

 

এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূত ভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক।

 

দুদকের খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যেকানিকাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমীনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যেকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যপক অনিয়মের চিত্র। এদের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/