• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হজ ভিসায় নতুন শর্ত সৌদি আরবের

Reporter Name / ৪৬৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত ধর্ম ডেস্ক : সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ হজ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে গেলে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাকরাইড বা কনজুগেট।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং সেই টিকা গ্রহণের সনদ ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। ১ বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য এই টিকা বাধ্যতামূলক। তবে যারা ১০ বছরের মধ্যে এই টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নিতে হবে না।

এছাড়াও ওমরাহ যাত্রীদের জন্য করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিক থেকে আসা ট্রানজিট যাত্রীদেরও পোলিও টিকা নিতে হবে। সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) ভ্রমণকারীদের এসব স্বাস্থ্য শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তবে সাধারণত যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে। এখন যদি ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/