• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৮৯ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোনারগোপ এলাকার একটি আমগাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ব্যবসায়ী রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।

 

রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সঙ্গে লেনদেন করতেন তিনি। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি বুঝতে পারছি না কেন তিনি আত্মহত্যা করলেন।

 

স্থানীয় গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমগাছের সঙ্গে রতন বেপারীর ঝুলন্ত লাশ। পরে পুলিশকে জানালে তারা মরদেহ নিয়ে যায়।

 

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা-পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/