• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সাবেক সোর্সকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

আবু বকর সিদ্দিক স্বপন / ২১০ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আবু বকর সিদ্দিক স্বপন,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যার মামলার আসামি এবং পুলিশের সাবেক সোর্স কওসার আলী, যাকে স্থানীয়ভাবে ‘কটা কওসার’ নামে পরিচিত, তাকে দুর্বৃত্তরা তার বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। কওসার আলী ছিলেন চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কওসার আলী আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করতেন, তাদের হয়রানি করতেন। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যার অভিযোগে একটি মামলা চলছিল।

নিহত কওসার আলীর স্ত্রী, ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০-৪০ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে কওসার আলীকে তুলে নিয়ে যায় এবং পরে তাকে চাঁদপাড়া গ্রামের কাছে রেললাইনের পাশে পিটিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, ওজুলা বেগম জানিয়েছেন, মুখ বাঁধা অবস্থায় আসামিদের চিনতে পারেননি।

কোটচাঁদপুর থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহতের পরিবার এখনও থানায় মামলা দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/