আবু বকর সিদ্দিক স্বপন,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যার মামলার আসামি এবং পুলিশের সাবেক সোর্স কওসার আলী, যাকে স্থানীয়ভাবে 'কটা কওসার' নামে পরিচিত, তাকে দুর্বৃত্তরা তার বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। কওসার আলী ছিলেন চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কওসার আলী আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করতেন, তাদের হয়রানি করতেন। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যার অভিযোগে একটি মামলা চলছিল।
নিহত কওসার আলীর স্ত্রী, ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০-৪০ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে কওসার আলীকে তুলে নিয়ে যায় এবং পরে তাকে চাঁদপাড়া গ্রামের কাছে রেললাইনের পাশে পিটিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, ওজুলা বেগম জানিয়েছেন, মুখ বাঁধা অবস্থায় আসামিদের চিনতে পারেননি।
কোটচাঁদপুর থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহতের পরিবার এখনও থানায় মামলা দায়ের করেনি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.