• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর) / ২৭৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

 

 

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (রবিবার): গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখে ‘৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে পুরুষ এককে নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া চ্যাম্পিয়ন, বাংলাদেশের শফিকুল ইসলাম রানার আপ এবং বাংলাদেশের সৈনিক সাহাব উদ্দিন ৩য় স্থান অধিকার করেছেন। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার চ্যাম্পিয়ন এবং সৈনিক জাকিয়া সুলতানা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত মহিলা ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম এবং জিন সুক উন এর সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

 

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/