• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নবনির্বাচিত কমিটির সদস্যগণ

আরিফুজ্জামান (সাগর) / ৩৭৯ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): গত ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নবনির্বাচিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি (অবঃ) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে রাওয়ার নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বিপি (অবঃ), ভাইস চেয়ারম্যান (সেনাবাহিনী) ব্রিগেডিয়ার জেনারেল শামস আলাউদ্দীন আহমেদ, এনডিসি (অবঃ) এবং সেক্রেটারী জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইরশাদ সাঈদ, পিএসসি (অবঃ) উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে, রাওয়া নবনির্বাচিত কমিটির সদস্যগণ সেনাপ্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তন্মধ্যে, সশস্ত্রবাহিনীর বঞ্চিত কর্মকর্তাবৃন্দের সুবিচার নিশ্চিতকরণ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণকে বিবিধ ক্ষেত্রে সহায়তা প্রদান, মেজর জাহিদ হত্যাকান্ডের পুনঃতদন্ত, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের রেশন সুবিধা পর্যালোচনা এবং অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি প্রভৃতি বিষয়সমূহ উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/