• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান  শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওসমান গনি , বান্দরবান প্রতিনিধি / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

 

 

 

তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও অসহায় ৫শত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা।

 

০৮ জানুয়ারী (বুধবার) সন্ধ্যায় ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র গরীব ও অসহায় ব্যক্তিদের প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

 

এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম রাজন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো: ওসমান গণি চৌধুরী, এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, প্রেসক্লাবের নিবার্হী সদস্য কৌশিক দাশ, সদস্য রাহুল বড়ুয়া ছোটন বাংলা টিভির বান্দরবান জেলা প্রতিনিধি ওসমান গনি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, প্রতিবছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের কল্যাণে এই শীতবস্ত্র প্রদান করে আসছে আর এই শীতবস্ত্র বান্দরবানের গরীব ও অসহাদের অনেক উপকার হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার জন্য ব্যাংক কতর্ৃপক্ষের কাছে আহবান জানান।

 

এসময় ব্যাংকে উপস্থিত ৫শত গরীব, অসহায় ও শীতার্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/