• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাজিরপুর বিদেশি সিগারেটসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা / ২৩১ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

 

পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আবুল কালাম শেখ (৫২) মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি ছিলেন।
পিরোজপুর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, তিনি সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকেসহ তার মা আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি স্টোর রুমে থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা।
তিনি আরও জানান, নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/