• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী

আরিফুজ্জামান (সাগর) / ২৩৯ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, পুলিশিংকে ফলপ্রসূ করতে হলে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

শনিবার (৪ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকেলে বনানী মডেল স্কুল মাঠে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই।

 

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও বনানী থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 

সভায় উপস্থিত জিয়াউল হক জিয়া বলেন, মতবিনিময় সভা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা চাই প্রশাসন ও জনগণ একসাথে কাজ করুক। এতে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সহজ হবে। আমরা আপনাদেরকে পাশে আছি।

 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/