• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই

মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা  / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

 

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার শ্রীরামকাঠী বাজারে গতকাল (10 ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকের দোকানেই মালামাল ছিল। তাঁরা তাঁদের কোনো মালামালই রক্ষ করতে পারেননি। এতে তাঁদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা তাঁদের।

 

শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘আগুন লাগার খবর শুনে আসতে আসতে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/