• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  / ২৩৬ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

 

 

কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন( ১১ ডিসেম্বর ২০২৪) রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

দিনের শুরুতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি।

এরপর রেঞ্জ ডিআইজি কুড়িগ্রাম জেলা রিজার্ভ অফিস সহ অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন।

পরিদর্শন সময়ে সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/