• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘মাদক ব্যবসায়ী’ বাবা-ছেলে গ্রেপ্তার

মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পৌর শহরের মধ্যরাস্তা এলাকার সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫)। তার ছেলে মো. শফিক শেখ (২৩)। ওবায়দুল কাইয়ুম ওই এলাকার মো. হাজী আলম শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে তারা।
অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এসকে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও সম্পৃক্ত ব্যক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/