• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

Reporter Name / ৩৩৯ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : গত নভেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) থেকে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে বেড়েছে দেশের রপ্তানি। প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। আর ২০২৩ সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৫৬ কোটি ২৯ লাখ ডলার।

আরও জানা গেছে, নভেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ১৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬১ লাখ ডলারে। যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৩ কোটি ৮২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ১২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৫৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০ দশমিক ২৮ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল ও কৃষিখাতের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২০ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ডলারে। কৃষিপণ্যের রফতানি আয় ১৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০ কোটি ৯৯ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্য শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৪১ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৯ কোটি ৪৪ লাখ ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১৯ হাজার ৯০৬ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/