• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সারের ট্রাক উল্টে আহত এক

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৪১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী–গান্না সড়কে টিএসপি, ডিএপি ও এমওপি সারবোঝাই একটি ট্রাক উল্টে একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে।

আহত ব্যক্তির নাম মিলন কুমার ঘোষ। তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট–এর ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার। তিনি মিলন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন কুমার ঘোষ মাগুরা সরকারি গোডাউন থেকে টিএসপি, ডিএপি ও এমওপি সার ডিও করে ট্রাকযোগে ঝিনাইদহের দিকে নিয়ে আসছিলেন। এ সময় ট্রাকটি গান্না ইউনিয়ন–এর কুটিদূর্গাপুর–কদমতলা এলাকায় অবস্থিত ছোট ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

সূত্র আরও জানায়, কদমতলার ওই ছোট ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। ব্রিজের পাশ দিয়ে মাটি ফেলে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, যেখান দিয়ে যানবাহন চলাচল করছে। সারবোঝাই ট্রাকটি ওই বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ট্রাকে থাকা মিলন কুমার ঘোষ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত মিলন কুমার ঘোষ ঝিনাইদহ সদর উপজেলা–এর ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সাধন কুমার ঘোষের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/